স্টফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মহানগরীর বাসন থানা আওয়ামী লীগের সভাপতি, অবসরপ্রাপ্ত প্রফেসর মো. আব্দুল বারী (৭৯) গ্রেফতার হয়েছেন। শনিবার বিকেলে চান্দনা চৌরাস্তার নিজ বাসভবন থেকে বাসন থানার পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গেছে, গত বছরের ১২ আগস্ট বাসন থানায় দায়ের করা একটি মারামারি মামলায় তিনি ৩১ নম্বর আসামী ছিলেন। পুলিশ জানায়, মামলার এজাহারভুক্ত আসামী হওয়ায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।

বাসন থানার ওসি কায়সার আহমেদ জানান, প্রফেসর আব্দুল বারী বৈষম্য বিরোধী আন্দোলনের এক ঘটনায় মারামারির মামলায় অভিযুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।