পবিত্র রমযান মাস উপলক্ষে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে বিএনপিকে ১৪৫ কার্টন খেজুর উপহার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে খেজুর পৌঁছানো হয়। সেখানে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার খেজুর গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, পবিত্র রমযান উপলক্ষে সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে নিয়মিত বিএনপিকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবারও খেজুর উপহার দিয়েছে। এবার ১৪৫ কার্টন খেজুর দিয়েছে।