স্টাফ রিপোর্টার: নিজের ও পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআ্ইসিএম) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মালা খান। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে তিনি এই দাবি জানান। লিখিত বক্তব্যে মালা খান বলেন, বিআরআইসিএমকে ধ্বংস করতে প্রায় এক যুগ ধরে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সকল সকল ষড়যন্ত্র যখন একে একে ব্যর্থ হয়েছে তখন নতুন করে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। মহাপরিচালকের ভারপ্রাপ্ত পদ থেকে পদত্যাগে বাধ্য করানোর পর এখন চীফ সায়েন্টিফিক অফিসারের পদ থেকেও পদত্যাগ করতে চাপ প্রয়োগ করার অভিযোগ তুলেছেন। এখান থেকে পদত্যাগ না করলে পরিবারসহ বড় ধরনের ক্ষতির হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

ড. মালা খান অভিযোগ করে বলেন, এত সবের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে, দেশ ও জনগণের স্বার্থে তৈরি এই প্রতিষ্ঠানটি ধ্বংস করা। ইতিমধ্যে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির ল্যাবে টেস্ট বন্ধ রয়েছে। যার পলে এসব টেস্ট পার্শ¦বর্তী দেশে নিয়ে করা হবে। এতে করে বিপুল পরিমান টাকা বিদেশে চলে যাবে। অথচ এই টেস্ট গুলো এদেশেই বিআরআ্ইসিএম’এ করা হচ্ছিলো। এর পেছনে একটি শক্তিশালী চক্র কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।