বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মি. ঈসা ইউসেফ ঈসা আল দোহাইলান এর সাথে গত বৃহস্পতিবার বাংলাদেশস্থ সৌদী দূতাবাসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন।

মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও সৌদি আরবের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী। প্রেসবিজ্ঞপ্তি।