বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তর-শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মো. মহিববুল্লাহ সভাপতিত্ব ও ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা এ এইচ এম আতিকুর রহমানের সঞ্চালনায় শিক্ষা সফরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ইসলামী ছাত্রশিবির-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত। ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি মিজানুর হক, গাজী মাহবুব আলম, সহ সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, আব্দুল মান্নান পান্না, মাহবুব আলম, সাইফুল ইসলাম, সুলতান মাহমুদসহ মহানগরীর উত্তরে নির্বাহী ও কার্যকরী পরিষদ সদস্যবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মো. মুজিবুর রহমান। দ্বিতীয় অধিবেশনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সহ সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া। প্রেস বিজ্ঞপ্তি।