দৈনিক সংগ্রামের সর্বস্তরে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, মূল্যায়ন এবং বকেয়া পরিশোধের দাবি আগামী ২৪ এপ্রিলের মধ্যে মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিক-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার বার্তাকক্ষে অনুষ্ঠিত যৌথসভায় সর্বসম্মতিক্রমে এ দাবি জানানো হয়। এ সময়ের মধ্যে কর্তৃপক্ষ দাবি মেনে না নিলে পরবর্তী সভায় কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করার ঘোষণা দেয়া হয়।
ডিইউজে দৈনিক সংগ্রাম ইউনিট প্রধান সামছুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কয়েক দফা দাবি পেশ করার পরও সংগ্রামে বিরাজমান সমস্যার সমাধান না হওয়ায় হতাশা ব্যক্ত করা হয়। কয়েক দফা সভা করার পরও কর্তৃপক্ষের আশ্বাসে দৃশ্যমান পদক্ষেপ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে পরবর্তী পদক্ষেপ নেয়ার জোর দাবি জানানো হয়। সভায় উল্লেখ করা হয়, দৈনিক সংগ্রামের বৈষম্য দূরীকরণে কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নিলে ওই দিন থেকে কঠোর আন্দোলনের সূচনা হবে। এর দায়দায়িত্ব সংগ্রাম কর্তৃপক্ষকেই নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।