দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু
এবারের ক্যাম্পেইনে ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের সংখ্যা (যাদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে) ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের সংখ্যা (যাদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে) ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ জন।
কৃষিখাতে ২৮ হাজার ৮৮১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৮ হাজার ৮৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা বিগত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে বেশি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই বাজেটে কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস, সার-বীজের সুলভ মূল্য, কৃষি যান্ত্রিকীকরণ এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিরসনের ওপর বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আইন-বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব
জাতীয় সংসদে উত্থাপিত দেশের সর্ববৃহৎ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য মোট ২,১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পেশ করা এই বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ১,৯৯৮ কোটি ৮৬ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ১৮৮ কোটি ৭২ লাখ টাকা রাখা হয়েছে, যা বিগত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের (২,১৫৯ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার টাকা) তুলনায় কিছুটা বেশি।
বাজেটে বাড়ছে দেশে তৈরি মদের দাম, লিটারে ভ্যাট ৫০০ টাকা
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর নতুন করে ভ্যাট বা মূসক আরোপের প্রস্তাব করায় প্রতি লিটার মদের দাম ৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। আগে শুধু আবগারি শুল্ক প্রযোজ্য থাকলেও, নতুন এই ভ্যাট যুক্ত হওয়ার ফলে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক মুনাফা করা প্রতিষ্ঠানটির মদ পানে এখন থেকে সেবনকারীদের বাড়তি অর্থ গুনতে হবে।
বাজেট ২০২৬-২৭ স্নাতক পর্যন্ত বিনামূল্যে মেয়েদের পড়াশোনা
বাজেটে শিক্ষা খাতে সরকারি ব্যয় ধাপে ধাপে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে দক্ষতাভিত্তিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে একাধিক নতুন কর্মসূচি অন্তর্ভুক্ত করা হচ্ছে।
বাজেটে দাম বাড়তে পারে যেসব পণ্যের
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শুল্ক ও কর বৃদ্ধির কারণে মূলত তামাকজাত পণ্য, অ্যালকোহল, বিলাসবহুল আমদানিকৃত সামগ্রী এবং নির্মাণ সামগ্রীর দাম বাড়তে পারে।
চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সেশনে ভাষণ খাল খনন বৃক্ষরোপণ ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জুইংগি।
গত বছর সেপ্টেম্বর মাসের শেষে দেশের ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। এটা ব্যাংকগুলোর ছাড়কৃত ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
ফিলিস্তিনি বন্দীদের ওপর কুকুর লেলিয়েও বর্বরতা চালিয়েছে ইসরাইলীরা
গাজায় ইসরায়েলের জাতিগত নিধন নিজের চোখে দেখেছেন মোহাম্মদ জাকি আল-বাকরি। একসময় তিনি গাজার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শহর খান ইউনিসে বসবাস করতেন। তিনি প্রায় ২০ মাস ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন।
নগ্ন তল্লাশির অভিযোগ ইসরাইলী কারাগারে ফিলিস্তিনী নারীদের ওপর চলছে নীরব গণহত্যা
ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নারী বন্দিদের ওপর নির্যাতন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; ফিলিস্তিনি বন্দি সমিতির দাবি, এটি এখন একটি পরিকল্পিত নীতিতে পরিণত হয়েছে।
মৃত্যুর পরও নৃশংসতা সদ্যই কবর দেওয়া ফিলিস্তিনির লাশ তুলে আরেক জায়গায় দাফনে বাধ্য করা হলো
দখলদার ইসরায়েলের অবৈধ বসতিস্থাপনকারীদের হাতে নিজেদের ভূখণ্ডে যুগ যুগ ধরে অত্যাচারিত হয়ে আসছেন ফিলিস্তিনিরা।
ইসরাইলী হামলায় নিহত ১৮ জন গাজার এক শহরে ২০ বছর পর নির্বাচন অনুষ্ঠিত
ফিলিস্তিনের গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ। গাজায় সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৬ সালের ২৫ জানুয়ারি।
ঢাকা জেলায় সাড়ে ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে ঢাকা জেলায় ৬-১১ মাস বয়সী ৭৫,১১৭ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৪,৭৮,৬৮২ জন শিশুসহ মোট ৫,৫৩,৭৯৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (২২ জুন) রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪ জনে।
গ্রীষ্মের সুস্বাদু ফল
বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে তাই এই ঋতুকে গরমকালও বলা হয়। ঋতুচক্রে গরমকাল হলেও, ফলের বিবেচনায় এই ঋতুকে বলা হয় মধুঋতু। আর জ্যৈষ্ঠ মাসকে সম্বোধন করা হয় মধুমাস নামে।
ছোট মেঘের বড় কাজ
আকাশটা যেন বিশাল এক রাজ্য, সেখানে থাকে কত কত মেঘ। কেউ সাদা, কেউ ধূসর, কেউ আবার বজ্রপাতের মতো ভয়ংকর। সবাই যে যার কাজের মধ্যে থাকে। তাদের কেউ বৃষ্টি দেয়, কেউ ঝড় তোলে, কেউ বজ্রপাতের সঙ্গে গর্জন করে ওঠে।
নজরুল জয়ন্তী উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদের নারায়ণগঞ্জে আলোচনা সভা
কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জের আন-নূর মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা অবক্ষয়মুখী সমাজে নৈতিকতা, দেশপ্রেম ও বৈষম্যহীন সমাজ গঠনে তরুণ প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সাহিত্য চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তৃপ্তির আনন্দ
সকাল থেকেই মনটা ভালো নেই তৃপ্তির। সেই কাক ডাকা ভোর থেকে ঝম ঝম করে বৃষ্টি পরেই চলেছে । থামার কোন লক্ষণ নেই। অবিরাম বৃষ্টি তৃপ্তিকে তেতিয়ে তুলল। একবার টিভি ছেড়ে কার্টুন দেখতে থাকে। গোপাল ভাঁড় ওর খুব পছন্দের কার্টুন।